তবু আমি ভাষা হারাই তোমার চোখে,
আমি গুলিয়ে যাই তোমার কণ্ঠে
হয়তো গুঁড়িয়ে যাব জীবনের আঘাতে,
তবু একটাবার তোমার প্রিয় হতে চাই
আজও খুঁজে বেড়াই,
মুগ্ধতা নিয়ে ঘুরে বেড়াই,
তোমার শহরের অলিগলি,
এই শহরেই কিনা হারিয়ে যাই,
কোন গোলকধাঁধায় পথ হারিয়ে,
অজ্ঞাতবাসের প্রহর,
তবু আমার অকৃত্তিম প্রার্থনার,
শেষ শব্দটিতেও মিশে থেকো তুমি,
তোমার সুরের হাসিতে আলোয়,
খুব চাইব,
চোখ গরম করে,
ঠোঁট ফুলিয়ে নেমে আসবে,
ভীষণ শোরগোলে আসবে,
যেমন মরুভূমির রিক্ততা,
সাগর মুহূর্তেই ভাসিয়ে নেয়
আমি তখন স্বপ্নকুমার,
একগাল হেসে গাইব প্রিয় গানটা,
আমি তোমার চোখের কালো চাই
কাঁপা কাঁপা হাতটা ধরে বলবে
রাস্তাটা না শেষ হোক
নাকি মুখ ঘুরিয়ে চলে যাবে